অগ্নিদগ্ধ গৃহবধু। স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে হাসপাতালের সামনে গনপিটুনি স্বামীকে। ধুন্ধুমার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে পুলিশ। আটক অভিযুক্ত স্বামীও হাসপাতালে চিকিৎসাধীন। জানাগেছে, রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার মহারাজপুরের বাসিন্দা সুকুমার মন্ডলের সাথে বছর চারেক আগে মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের নেতাজী মোড় এলাকার শিপ্রা (মমতা) শর্মার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিপ্রাকে অত্যাচার করতো তার শ্বাশুড়ি ও স্বামী বলে অভিযোগ। শনিবার সকালে শিপ্রার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বাশুড়ি। খবর পেয়ে শিপ্রার বাড়ির লোকেরা দ্রুত গিয়ে মেয়েকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্ত্তি করে। সাথে ছিল স্বামী সুকুমারও। সুকুমার এর হাত ও মুখও ছিল অল্প বিস্তর অগ্নিদগ্ধ। শিপ্রাকে ভর্ত্তির পরেই সুকুমার কে হাতের সামনে পেয়ে শিপ্রার বাড়ির লোকেরা হাসপাতাল চত্বরেই তাকে গনপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। সুকুমার কে আহত অবস্থায় আটক করে জেলা হাসপাতালেই চিকিৎসা করাতে ভর্ত্তি করানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZM1m7rh3VmM
উত্তরদিনাজপুর